‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ’

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৩৬, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ সংসদের বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না।

শফিকুর রহমান বলেন, আপনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের। আপনার কাছে সরকারি দল, বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাবো। জাতির কল্যাণের যে কথা বলতে চাইবো, সেগুলো বলার সুযোগ পাবো।

তিনি আরও বলেন, আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে এটা আমরা আশা করতে চাই।

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা। বলেন,  অনেক তরুণ সদস্য এখানে এসেছে। বয়স একটু বেশি হলেও আমিও তরুণ, আমার জীবনে এটা প্রথম সংসদ।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন, ইনশাআল্লাহ।

‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়