জবির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ড. রইছ উদ্দিনকে অভিনন্দন জানালেন বিএমএফ টেলিভিশনের এমডি

নিজস্ব প্রতিবেদক | || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৫০, সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ ব্যাচের কৃতি ছাত্র ও বিভাগের সাবেক শিক্ষক, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. মো. রইছ উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন।

তার এ নিয়োগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ড. রইছ উদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ ব্যাচের (১৯৮৮–৮৯ শিক্ষাবর্ষ) ছাত্র ছিলেন। তিনি ১৯৯১ সালে বিটিআইএস (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্কলারশিপ লাভ করেন। পরবর্তীতে ১৯৯২ সালে এমটিআইএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন। তিনি ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট এবং ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্লাবের সেক্রেটারির দায়িত্বও পালন করেন। তার তত্ত্বাবধানে ২০১৩ সালে চারজন গবেষক এমফিল ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, শিক্ষক সমিতির সেক্রেটারি এবং শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে শুভেচছা জানিয়েছেন বিএমএফ টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক ও ইবির সাবেক শিক্ষার্থী জহুরুল ইসলাম তারেক ও ডিরেক্টর সাজেদুল ইসলাম। 
সংশ্লিষ্টরা মহান রাব্বুল আলামিনের কাছে তার সুদীর্ঘায়ু ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় সফলতা কামনা করেছেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়