সিআইডির প্রধান হিসেবে নিয়োগ পেলেন ইবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের (১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষ) একজন কৃতী শিক্ষার্থী।

তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় বিএমএফ টেলিভিশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। চ্যানেল টির ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম  এক শুভেচ্ছা বার্তায় বলেন, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের এই অর্জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয়।

তিনি আরও বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর নেতৃত্বে সিআইডি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের এই কৃতী শিক্ষার্থীর সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়