মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৫, শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "সম্পৃক্ত পরিবেশ গড়ি, গাছ রোপণ করে পৃথিবী জয় করি" এবং "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।

এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মডেল মসজিদ চত্বর থেকে শুরু করে চরকাটারি ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার ৩৩ নং চরকাটারী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।  এ সময় শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক  মো. আদুল আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা সানাউল্লাহ,আমেরিকান প্রবাসী ইসমাইল হোসেন নিক্সন।

এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখায় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য মো. শাহ আলম,রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখায় যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক আব্দুর রউফ সাদেক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ,উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. আমিনুল ইসলাম,উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে রাসেল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম,সদস্য আরিফুল ইসলাম,মো. আমিনুর রহমান,এনায়েত রহমান,মো. উজ্জ্বল হোসেন ও আব্দুস সাত্তার প্রমুখ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা বলেন, দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রাইট টক বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, সংগঠনের এই বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী চলবে এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। তারা পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়