মান্দায় মাটি কাটার মহোৎসব রাস্তাঘাটের বেহাল দশা

সোহেল রানা নওগাঁ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০০, রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁর মান্দা উপজেলা জুড়ে চলছে মাটি কাটার মহোৎসব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর ফাঁকি দিয়ে মাটি কাটা ও পুরোদমে পুকুর খননের কাজ চলছে। ফসলি জমির টপ সয়েল নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়।এসব মাটি বহনের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বেড়েছে রাস্তাঘাটে সাধারণ মানুষের ভোগান্তি। রাস্তায় মাটি পড়ে থাকার প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী মানুষ । এই দূরবস্থা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও মিলছে না কোন প্রতিকার বলে অনেকের দাবি।

জানা গেছে, প্রতিদিন উপজেলার বুক চিরে মাটিবাহী ট্রাক্টর চলাচল করলেও কোন বাধা নিষেধ নেই । দায়সারা ভাবে বাধা নিষেধ বা ভ্রাম্যমানে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না কৃষি জমির মাটি কাটা কাজ। সেই সঙ্গে চলছে, কৃষি জমিতে পুকুর খননের কাজ। শ্রেণী পরিবর্তন না করে কৃষি জমি খনন করে পুকুর তৈরি করে দিচ্ছেন মাটি ব্যবসায়ীরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক মাটি ব্যবসায়ী রাতের আধারে কৃষি জমির মাটি কর্তন করে দিচ্ছেন ইট ভাটায়।

সরেজমিনে উপজেলার প্রসাদপুর  ইউনিয়নে খুদিয়া ডাঙ্গা গ্রামের  সরিষাবাড়ী পাড়ায় অহির হাজী বাপ দাদার রেখে যাওয়া অল্প একটু কুড়ি সাথে অতিরিক্ত ফসলি জমি  বাড়তি করে কেটে  মাটি বিক্রি করতেছে  মোকসেদ হাজি  হাজেরা ব্রিকস নামক ইটভাটায়। একই সঙ্গে ফসলী জমির মাটি কর্তন ও বহন করে রাস্তাঘাট নষ্ট করে মাটি বহন করে যাচ্ছেন। এছাড়াও নিয়মবহির্ভূত ভাবে মাটি বহন করায়। রাস্তার ক্ষতিসহ জনগণের চলাফেরার অসুবিধা বেড়েই চলেছে। এখানকার স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ভূমি অফিস সহ- প্রশাসনকে ম্যানেজ করে আমাদের ভোগান্তি সহ রাস্তার ক্ষতি করে যাচ্ছে তারা। আরেক জন পথচারী মোহাম্মদ হাইদুর আলী বলেন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হওয়াতে আমি নিজে এক্সিডেন্ট হতে লাগছিলাম তাই প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করছি এসব বৈধ মাটিকাটা বন্ধের দাবি জানাই।

ওই রাস্তা দিয়ে চলাচলের সময় ধান ব্যবসায়ী মোঃ ভাদু বলেন এই অবৈধভাবে মাটি কাটা বন্ধ না করলে এটা আমাদের চলাফেরার অসুবিধাসহ এক্সিডেন্ট হওয়ার আশঙ্কা থেকেই যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন।অবৈধ ভাবে মাটি কেয়ারিং করে ভাটায় বিক্রি করার বন্ধ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পুকুর মালিক সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। সরেজমিনে তার বাসায় গেলেও তার পরিবারের লোকজন বলেন মাটি রাস্তা দিয়ে কেয়ারিং করা সহ পুকুর খননের অনুমোদন নেওয়া আছে।

এ বিষয়ে ৭ নং প্রসাদপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রহিদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ফোনে যোগাযোগ করলে তিনি বলেন। উপজেলা প্রশাসন , কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা রোধে অভিযান চলমান স্থানীয় ভূমি অফিস থেকে বিষয়টি জেনে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান করবেন বলে জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়