সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করতে হবে: জামায়াত এমপি মুজিবুর

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৮, রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়ে রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, সুদ ছাড়াও অর্থনীতি চলতে পারে। বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করতে হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

মুজিবুর বলেন, ‘মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে যাকাত ছিল। যাকাত চালু করতে হবে।’

জাতীয় বাজেটে ‘যাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন। কিন্তু যাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই। আমাদের অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কুরআন-হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের অর্থমন্ত্রী দেখলাম না— যাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান মুজিবুর। বলেন, ‘ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে।’ জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।’

   


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়