বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন আগামী এক বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকালে পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। পরে তা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করা হবে।
নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত আইজি প্রশাসন এ কে এম আওলাদ হোসেন, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।