মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল।

সুজন তালুকদার ছাতক প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৩, সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে ছাতক উপজেলা ছাত্রদল এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল

সোমবার (১১ মে) দুপুরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গেইটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জেলা ও উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এসময় উপজেলা ও কলেজ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়