তালায় ডাকবাংলো পরিদর্শনে এমপি, ভবন নির্মাণের আশ্বাস

শেখ মোঃ আল আমিন তালা উপজেলা প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৩, সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ হঠাৎ তালার ডাকবাংলো পরিদর্শন করেন। সোমবার( ১১ মে) সকাল ১০ টার সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তালা ডাকবাংলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডাকবাংলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েব আমির ডাঃ মাহমুদুল হক,তালা উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।তালা পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন, তালা বাজার বণিক সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল্লাহ, সাংবাদিক এসএম মোতাহিরুল হক শাহীন, সাংবাদিক কেএম শাহিনুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরিদর্শনকালে সংসদ সদস্য ডাকবাংলোর অবকাঠামোগত বর্তমান পরিস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে ডাকবাংলার জন্য একটি নতুন ও আধুনিক ভবন দ্রুত নির্মাণের আশ্বাস প্রদান করেন।সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, “তালা উপজেলার ঐতিহ্য ও প্রশাসনিক প্রয়োজনে ডাকবাংলার গুরুত্ব অপরিসীম। সরকারি এই স্থাপনাটির মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে এটি পুনরায় কর্মচঞ্চল হয়ে ওঠে।

সংসদ সদস্যের এই আশ্বাসে সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, দ্রুত ভবন নির্মাণ কাজ শুরু হলে এলাকার প্রশাসনিক ও আবাসন সুবিধায় নতুন মাত্রা যোগ হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়