যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে জোরদার অভিযান চালাচ্ছে বিজিবি।

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৪, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম।

বিজিবি জানায়, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ১৩টি বিশেষ তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ২২টি তেল পাম্পে নজরদারি ও বিশেষ চেকিং জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় তেল পাচারের রুটগুলোতে এখন পর্যন্ত ২৬৮১টি টহল এবং ৯৮৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে ৯৭৬টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংস্থার সমন্বয়ে ৪৩টি টাস্কফোর্স অভিযানে অবৈধ তেল জব্দ, ৩ জনকে কারাদণ্ড এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু পাচার রোধে সীমান্তে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চলতি ২০২৬ সালে ৯৬ জন আসামিসহ প্রায় ৬২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২২ কোটির বেশি টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়