খুলনায় রেলওয়ে পুলিশের কনস্টেবলের মৃত্যু,কর্তব্যের মাঝেই থেমে গেল জীবন!

শেখ মোঃ আল আমিন সাতক্ষীরা প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৪, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ বন্দুকের গুলিতে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে তিনি মারা যান।মারা যাওয়া কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)।
পুলিশ সূত্র জানায়, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়