পুলিশ পরিচয়ে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১৪, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একটি প্রতারক চক্র পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা চালাচ্ছে। চক্রটি পুলিশ ইউনিফর্ম পরিহিত অফিসারদের ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করে বিশ্বাস অর্জনের চেষ্টা করছে।

জানা গেছে, “উত্তরা থানার ওসি জাহিদ হাসান” পরিচয় দিয়ে এক ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের চেষ্টা করছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকৃত পুলিশ কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অর্থ দাবি করে না। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ প্রতারণা।

সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হলে কোনো প্রকার অর্থ বা ব্যক্তিগত তথ্য প্রদান না করে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়