কুষ্টিয়া অধিপত্যের জেরে দুই পক্ষের সংঘর্ষে, আহত ৩০
আজিজুল ইসলাম || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম, ঝাউদিয়া,আলামপুর ইউনিয়নের উজানগ্রাম,গজনবীপুর,খয়েরপুর,বাখইল গ্রামের হাজার হাজার মানুষ জড়িয়ে পরে রক্তক্ষয়ী সংঘর্ষে। শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করলেও শনিবার ভোরবেলা অধিপত্যের জের ধরে সংঘর্ষে জড়িয়ে পরেন ৩ টি ইউনিয়নের ৪ টি গ্রামের মানুষ।এত গুরুত্বর ভাবে আহত হয় ৩০ জন।বেশ কিছু বাড়ি,ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
প্রায় এমন সংঘর্ষ পুরো ইউনিয়নের সাধারণ মানুষের মনে আতংকিত সৃষ্টি করেছে।সারাদিন খাটা,খাটনির শেষে বিছানায় আসলেই চারিদিকে সৃষ্টি হয় সৈরগোল।তবে গ্রাম্য কাইজা নিরশনের দাবি করেছেন সচেতন মহল।
এইদিকে গতকাল রাতে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে ইবি থানা পুলিশ দ্রত ঘটনা স্থলে আসে এবং ইউনিয়ন জুড়ে পুলিশ নিয়ত্রনে রাখে।আহত ৩০ জন কুষ্টিয়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়।
শনিবার ভোরে সংঘর্ষ জড়িয়ে পরার কিছুক্ষণের মধ্যে ইবি থানা পুলিশ পরিস্থিতি নিয়ত্রনে আনে।বর্তমানে এলাকায় বিপুল পরিমানে পুলিশ মোতায়েন রয়েছে।ইবি থানা পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।