কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ মানুষ সহ তিনটি ঘোড়া নিহত
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন গুরুত্বরভাবে আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইবি,র বিত্তিপাড়ার ১১ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইল জেলার সিফায়েত (৩৫) ও বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানতে পেরেছি যে শুক্রবার সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে এসময় কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা যায়
কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা চিকিৎসা দেওয়া হচ্ছে।