জাতীয় রাজনীতিতে সাতক্ষীরায় শক্ত অবস্থানে জামাত: ছায়া মন্ত্রীসভায় ৩ প্রতিনিধি।
শেখ মোঃ আল আমিন তালা,সাতক্ষীরা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
জামায়াতের ঘোষিত ছায়া মন্ত্রীসভায় সাতক্ষীরা জেলার তিনজন বিশিষ্ট নেতার অন্তর্ভুক্তিতে জেলাজুড়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
ঘোষিত তালিকা অনুযায়ী,
সাতক্ষীরা সদর-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক ধর্ম মন্ত্রী, সাতক্ষীরা -১ আসনের এমপি মুহা: ইজ্জত উল্লাহ ভূমি ও পানি বিষয়ক মন্ত্রী এবং সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
দলের নেতাকর্মীরা মনে করছেন, এই তিনজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার অন্তর্ভুক্তি সাতক্ষীরা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাদের নেতৃত্বে এলাকার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, ভূমি ব্যবস্থাপনা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।