দুঃসময়ের মাঝেও ঐক্যবদ্ধ কয়া ইউনিয়ন ছাত্রলীগ, কুমারখালীতে ইফতার মাহফিল
এস, এম ওয়ালিদুজ্জামান শুভ, স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েও সংগঠনের আদর্শ ও ঐক্যকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কুমারখালীর কয়া ইউনিয়ন ছাত্রলীগ ইফতার মাহফিলের আয়োজন করেছে।
কুমারখালী উপজেলা ছাত্রলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমারখালী থানা ছাত্রলীগ নেতা সাহরিয়ার পারভেজ পাভেল ও কয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সদস্য আক্তারুজ্জামান রুমির নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল, সাধারণ সম্পাদক রাসেদ মাহমুদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ইতিহাস সাক্ষী—দুঃসময়ই প্রকৃত কর্মীদের পরীক্ষার সময়। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছাত্রলীগের নেতাকর্মীরা সব প্রতিকূলতা মোকাবিলা করে সংগঠনের পতাকা উঁচু রাখবে এবং আগামীতেও ছাত্রসমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব এবং আগামী দিনের সংগ্রামে একসাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।