প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৪, বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভাল করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে কারা দায়িত্ব পালন করবেন, তার বিস্তারিত তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। সংসদীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায়, যদি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও তাদের বিকল্প—উভয়েই অনুপস্থিত থাকেন, তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশ্নোত্তর প্রদানসহ অন্যান্য সংসদীয় কাজ সম্পন্ন করবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়