মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ || বিএমএফ টেলিভিশন
প্রথম সারির গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অসহায় পরিবারের মাঝে, ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি নাহিদ পারভেজ জনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কথার প্রতিনিধি আরটি হাসান,দৈনিক বর্তমান কথা,স্টাফ রিপোর্টার, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ইমরান মাতুব্বর, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ও দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি ইয়াদ আলী মোল্লা, ক্রিড়া সম্পাদক ও সাপ্তাহিক বাংলার নয়নের প্রতিনিধি বাবু মোল্লাসহ সকল সদস্যবৃন্দ।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি প্রথম সারির গণমাধ্যমকর্মীদের একটি পেশাদার সংগঠন। পাশাপাশি এটি একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবেও সুনামের সাথে সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।