প্রত্যহ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো ঈদ সামগ্রী বিতরন

সোনাগাজী প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:০৬, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

প্রত্যহ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম বারের মতো ১৬টি অসহায় পরিবারের মাঝে বড়পোল পাঞ্জেগানা মসজিদ ও মক্তবের সামনে ঈদ সামগ্রী বিতরন করা হয়।

ঈদ সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুর নবী, ভোর বাজার শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের স্বপ্নদ্রষ্টা জামাল উদ্দিন, প্রত্যহ ফাউন্ডেশন এর সদস্য প্রবাসী নাছির উদ্দীন, প্রবাসী জহিরুল ইসলাম।

প্রত্যহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল হক খাঁন সজীব বলেন, ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথমবারের মতো ১৬টি পরিবারের মাঝে অল্প পরিমান লাচ্ছা সেমাই,  বাংলা সেমাই, গুড়ো দুধ, চিনি ইত্যাদি বিতরন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আরো ব্যাপক হারে বিতরণ করার চেষ্টা করবো।

বিশিষ্ট সমাজসেবক নুর নবী বলেন প্রত্যহ ফাউন্ডেশনের এই উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার। এইরকম ভালো কাজের জন্য আমি প্রত্যহ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আশা করি ফাউন্ডেশনের মহতি কাজ আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়