ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে-আবু সুফিয়ান এমপি
রাজু চৌধুরী , চট্রগ্রাম : || বিএমএফ টেলিভিশন
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আহমেদ রেজা হায়াত খান এবং সঞ্চালনায় ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান, এমপি বলেন,
“পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের সকলের দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন, সিরাজুল মনির এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ আরেফিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ অনিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শুভ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ এমদাদুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শাখার সদস্য মোহাম্মদ জসিম, মো. শফিক এবং বিএমএফ টেলিভিশনের রিপোর্টার রাজু চৌধুরীসহ আরও অনেকে।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।