কেন্দুয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল আলম দুলাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৮, বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোণার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়াম ও কার্যালয়ে এ আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান ও  সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম । এছাড়াও বক্তব্য রাখেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামূল হক বাবুল, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঁঞা ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন সালাম, নান্দাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এবি সিদ্দিক খসরু, কেন্দুয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য, সরকারি কর্মকর্তা - কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সুধীজন।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । সুতরাং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় । ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় ।

এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ৷

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়