ইবি থানা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রাজ ও সাধারণ সম্পাদক রুবেল,দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০৫, শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজ্জাক মাহমুদ রাজকে সভাপতি এবং শাহারিয়া ইমন রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি আজাদ সানি (সানি বাংলা), সহ-সভাপতি মাসুম রহমান (দৈনিক সময়ের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল রহমান নাইম (সাপ্তাহিক রবি বার্তা) ও হাসান আল মামুন (দৈনিক সময়ের দিগন্ত), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (দৈনিক কৃষিকণ্ঠ), কোষাধ্যক্ষ নাজমুল হাসান (দৈনিক দেশতথ্য), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান সাগর (দৈনিক সময়ের কাগজ), অফিস সম্পাদক আজিজুল ইসলাম (বিএমএফ টেলিভিশন অনলাইন), ক্রীড়া সম্পাদক জুভেনাইল জুয়েল (দৈনিক দেশতথ্য) এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক তানভীর হাসান সৌরভ (দৈনিক সত্যখবর)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— এস এম মাহিন (দৈনিক বাংলার ডাক), রেজা আহমেদ জয় (দৈনিক খবরপত্র), উজ্জ্বল মাহমুদ (দৈনিক বাংলাদেশের খবর), রাশেল মাহমুদ (দৈনিক শ্যামবাজার), জীবন ইসলাম (এনপিবি অনলাইন), মোস্তাফিজুর রহমান জুয়েল (রবি বার্তা), মিলন হোসেন (বাংলা এডিশন), তিতাস আহমেদ চাঁদ (দৈনিক দিনের খবর), সাইফুল ইসলাম (দৈনিক এখন সময়) এবং শেখ মহাসিন (চ্যানেল এ-ওয়ান)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— তুহিন ইসলাম (সাপ্তাহিক পথিকৃৎ), রাকিব হোসেন (বিবিসি টাইম নিউজ), মাসুম শাহরিয়ার (দৈনিক অধিকার), রনি আহমেদ (কুষ্টিয়ার খবর) এবং সাব্বির আহমেদ রেন্টু (দৈনিক ক্রাইম তালাশ)।

বিশেষ সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা নূরুন্নবী বাবু, উপদেষ্টা তাপস কুমার সাহা এবং দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়