ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর সিজার মূল্য ৩,১৮,৪১০/- (তিন লক্ষ আঠারো হাজার চারশত দশ) টাকা।
এবিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।