ভেড়ামারায় অভিযান: ৪৩.৭ কেজি নি*ষিদ্ধ জাটকা ইলিশ জ*ব্দ, এতিমখানায় বিতরণ।

মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০৪, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন

ছবি: বিএমএফ টেলিভিশন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে ৪৩ দশমিক ৭ কেজি নি*ষিদ্ধ জাটকা ইলিশ জ*ব্দ করা হয়েছে।

আজ (১৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশেদ হাসান।

অভিযানকালে জ*ব্দ*কৃত ৪৩.৭ কেজি জাটকা ইলিশ মাহমুদিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

অভি**যানে ভেড়ামারা থানার এএসআই মোঃ রেজাউল হকসহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, জাটকা ইলিশ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বার্থে নিষিদ্ধ জাটকা ইলিশ আহরণ, পরিবহন ও বি*ক্রির বিরুদ্ধে প্রশাসনের এ অভি*যান অব্যাহত থাকবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়