দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত --- ২০২৬
মোঃ মিজানুর রহমান দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। ওই অভ্যুত্থানে বন্দীদশা থেকে মুক্তি পান জেনারেল জিয়াউর রহমান। পরবর্তীতে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। এই চেতনাকে ধারণ করে আগামীতেও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। নতুন প্রজন্মের মাঝে এ দিবসের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , শিক্ষার্থী প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।