মাদারীপুরের খালিয়ায় ১৫০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট রতন বাড়ৈ গ্রেপ্তার।
বিপুল কুমার দাস' মাদারীপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজাসহ রতন বাড়ৈ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) এসআই তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে রাজৈর থানা পুলিশের একটি দল খালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রতন বাড়ৈ খালিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত রাজ্যেশ্বর (দইধা)বাড়ৈর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগেও গ্রেপ্তার রতন বাড়ৈর ছেলেকে গাঁজাসহ আটক করেছিল রাজৈর থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।