ভেড়ামারায় অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ছিনতাইয়ের শিকার: তীব্র ক্ষোভ ও উদ্বেগ
মোঃ সাগর আলী বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভেড়ামারার ইতিহাসে পিস্তলের মুখে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা আগে ঘটেছে বলে আমার জানা নেই। নিজ এলাকায় সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েও যদি একজন মানুষ নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ ঘটনা শুধু একটি ছিনতাইয়ের ঘটনা নয়, বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা এ ঘটনায় আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
জনগণ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ভেড়ামারার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।