টানা ৫ম বার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা

ডেক্স রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৬, সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ এই পুরস্কার দিয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার হেড অব সেলস শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা। পাশাপাশি বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এসব পুরস্কার গ্রহণ করেন কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার প্রাপ্তির পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। ভবিষ্যতে আরও ভালো করতে ইউএস-বাংলা প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও বাংলাদেশ মনিটরের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়