আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টের রুল জারি

শেখ মোহাম্মদ পারভেজ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৪০, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন

ছবি: বিএমএফ টেলিভিশন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর)২০২৬ সকাল ১১ রিটের শুনানি শেষে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন। তবে রুলের বিষয়ে আদালতের বিস্তারিত নির্দেশনা ও পরবর্তী শুনানির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়