কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের উন্নয়নকাজ পরিদর্শনে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন

জেলা প্রতিনিধি:

আরিফুজ্জামান || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের চলমান সংস্কার ও উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার পর তিনি স্টেশনটির বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার তাগিদ দেন, যাতে যাত্রীসাধারণ উন্নত ও মানসম্মত রেলসেবা পেতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামিউল হাসান অপু, কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার, কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, পোড়াদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাসিম আলম সুজন, কুষ্টিয়া জেলা যুবদল নেতা শাহ আলম লিটন ও আল-আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের সংস্কার ও উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন হলে স্টেশনের পরিবেশ ও যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ও অগ্রগতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়