ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

শেখ মোহাম্মদ পারভেজ, ঢাকা || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:২৮, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রেলওয়ের যাত্রীবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ৭২১/৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ট্রেনের চলাচল ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে সম্প্রসারণ করা হয়েছে। আজ থেকে নতুন এই রুটে ট্রেনটির যাত্রা শুরু হয়েছে। নতুন যাত্রাকে ঘিরে যাত্রীদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস।

সম্প্রসারিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

নতুন রুটে প্রথম যাত্রায় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিও অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাত্রীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেসের যাত্রা সম্প্রসারণের ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ের এই উদ্যোগকে যাত্রীসেবার মানোন্নয়ন এবং রেল যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়