যশোর জেলা বিএনপি কার্যালয়ে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
যশোর প্রতিনিধি
যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে এ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে স্থাপিত এ ব্যবস্থার মাধ্যমে কার্যালয়ের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যশোর জেলা বিএনপি কার্যালয়ের এ উদ্যোগ দেখে দেশের অন্যান্য রাজনৈতিক দলও নিজ নিজ কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে আগ্রহী হবে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুৎ ও ডিজেলের ওপর নির্ভরতা কমানো সম্ভব। বিশেষ করে কৃষিক্ষেত্রে সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবুসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগকে রাজনৈতিক কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।