কুয়েতে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫২, রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায়  বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।  রোববার (১৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরান কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়