দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করলেন ট্রাম্প, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২১, শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রজুড়ে শুক্রবার (১৭ জুলাই) দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি কানাডার উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

গত বৃহস্পতিবার ও শুক্রবার কানাডার শত শত দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে ঢেকে ফেলে, যার ফলে বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়।

এ বিষয়ে ট্রাম্প বলেন, বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কী করার পরিকল্পনা করছেন, তা জানতে আমি তাকে ফোন করবো। কানাডা তাদের বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণ না করার জন্য আমরা তাদের দায়ী করছি। এবং এর ফলে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস অকারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

ট্রাম্প আরও বলেন, এটি ইচ্ছাকৃত অবহেলা, এবং এটি একটি বার্ষিক ঘটনায় পরিণত হচ্ছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে। এই দূষণের খরচ অবশ্যই কানাডার বর্তমানে প্রদেয় শুল্কের সাথে যোগ করতে হবে।

তবে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ তাপমাত্রার কারণে বন আরও শুষ্ক হয়ে পড়েছে এবং দাবানলের ঘটনাও বেড়েছে । কানাডায় বিশ্বের অন্যতম বৃহত্তম বনভূমি রয়েছে।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়