ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের চিরুনি অভিযানে এলাকার চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন ইবি থানার উজানগ্রামের মৃত জল্লাদের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৮) এবং সোনাইডাঙ্গা গ্রামের মোঃ মানিক বিশ্বাসের ছেলে ইসমাইল আহমদ কনক (২৭)। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত উভয়ের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।থানা পুলিশ সূত্রে জানা
যায়, গত ১৭ জুলাই ২০২৬ তারিখ রাতে ইবি থানা পুলিশ উজানগ্রাম এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৫ পিস মাদকজাতীয় টেপেন্টাডল ট্যাবলেটসহ মৃত আতর আলী ছেলে কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কামাল হোসেন স্বীকার করেন যে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কনক এবং সিরাজুল কৌশলে পালিয়ে যান।
পরবর্তীতে কামাল হোসেন সহ ঐ দুই আসামির বিরুদ্ধে ইবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর ইবি থানা পুলিশের একটি চৌকস টিম পলাতক আসামিদের ধরতে নিরলস অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে উজানগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামি সিরাজুল ও কনককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ইবি থানার ওসি মাসুদ রানা জানান,
"থানা এলাকায় মাদক কারবারি ও সেবনকারী—সবাই সমান অপরাধী। অপরাধীরা যত বড় শক্তিশালীই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
গ্রেফতারকৃত আসামিদের ইবি থানায় মামলার নাম্বার ১১, ১৭-০৭-২০ ২৬ তারিখ মামলায় আদালতে সোপর্দ করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।