১৫তম বর্ষে পদার্পণ করলো বিএমএসএফ
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
প্রিয় সারথি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগ্রামী সালাম, গভীর শ্রদ্ধা, ভালোবাসা গ্রহন করবেন। আপনার প্রিয় সংগঠন আজ ১৫ জুলাই ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ঐতিহ্য-সংগ্রামের এই ক'টি বছর আপনাদের আন্তরিকতা, সাহসিকতায় বিএমএসএফ আজ তৃণমূলের সাংবাদিকদের কাছে এক আস্থার প্রতীক হয়ে আছে এবং থাকবে।
এই শুভক্ষণে শুভেচ্ছা জানাতে চাই সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং ১৪ দফার সমর্থক ও সহযোগী সংগঠন যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কাছে আস্থার ঠিকানায় দাঁড়িয়েছে।
আমি আশা এবং বিশ্বাস করতে চাই, আপনাদের চিন্তা -চেতনা, কর্ম-পরিকল্পনায় বিএমএসএফ আগামীতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলন সফল করতে একধাঁপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
ইতিমধ্যে আমাদের দাবির মূখে সরকার সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে নিবন্ধনের প্রক্রিয়া সমর্থন করে কাজ শুরু করতে যাচ্ছে। এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অধিক গুরুত্বপূর্ণ দাবি গুলো সরকারের নিকট উপস্থাপন করা হবে।
বি:দ্র: এ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী প্রাকৃতিক দূর্যোগের কারণে এবং বানভাসি মানুষের পাশে দাঁড়াতে বাতিল করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।