নেত্রকোনার কলমাকান্দায় কিশোরের মাথা ন্যাড়া, নরসুন্দর গ্রেফতার
স্টার্ফ রিপোর্টার মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের পাঁচগাও বাজারে চুরির অভিযোগে রফিকুল ইসলামের ছেলে রাব্বিল (১৪)-এর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত নরসুন্দর রতন রবিদাস, একই ইউনিয়নের বিন্দু রবিদাসের ছেলে,কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বাজারের মধ্যে রাব্বিলের মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকালে অভিযুক্ত রতন রবিদাসকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।