২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।