ইবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পিয়েল-তাহমিদ

‎ইবি প্রতিনিধি, || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৪৪, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎‎ইসলামি বিশ্ববিদ্যালয়স্থ (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. পিয়েল হাসান ইয়েছিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের খালিদ সাইফুল্লাহ তাহমিদ মনোনীত হয়েছেন।

‎বুধবার (২২ এপ্রিল ) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে তারা নির্বাচিত হন এবং পরবর্তীতে পূর্ব কমিটির সভাপতি  ওবাইদুর রহমান আনাস এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের অনুমোদিত পুর্নাঙ্গ কমিটি দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। 

‎নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মাশরাফি হাসান সুধা, হেমায়েত উল্লাহ, অর্থ সম্পাদক
‎আবু হানিফ পিয়াস, সহ-অর্থ সম্পাদক মো. জুলকার বিন নাইম, প্রচার সম্পাদক মো. রবিন, উপ-প্রচার সম্পাদক স্বাধীন, দপ্তর সম্পাদক ধ্রুব আহমেদ রনি, উপ-দপ্তর সম্পাদক তাকসিরুল, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শুভ, সহ-আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হক হিমেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরমান শেখ, শিক্ষা বিষয়ক সম্পাদক রাইসুল রনি, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রান্ত, সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী হাসান শান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক সাদেক আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা রিমি, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাকসুদা আক্তার জুঁই, সদস্য সাবিত হাসান, মো. মিজানুর রহমান, মো. রিয়াজুল হাসান রিমন কাজী, ফাইজা ফাতিমা, মো. ফাহিম, রূপালি আক্তার, আল নোমান জয়, তাগরিব খান, আল সাহাফ শাফিয়ান। 

‎নবগঠিত এই কমিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদ বলেন, ইবিতে পড়ুয়া ময়মনসিংহের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং কিভাবে এই সংগঠন কে আরো উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেজন্য প্রথমে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি এবং আমার শিক্ষার্থী ভাই, বোন, বন্ধুদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

‎নবগঠিত কমিটির সভাপতি পিয়েল বলেন, আমি নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি, এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি দায়িত্ব। আমি বিশ্বাস করি, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া সঙ্গে থাকলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবো।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়