কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২২, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তার স্বামী ইলিয়াস হোসেন একজন ব্যাংকার। তাদের পারিবারিক নিবাস উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা ইয়াসমিন তুলি ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদল-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তুলি নাটোর জেলার আক্তার হোসেনের কন্যা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় কলারোয়া উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সাড়া পড়েছে। এ মনোনয়নের জন্য তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তুলিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সাতক্ষীরা  (তালা-কলারোয়া) বাসির আশা সানজিদা ইয়াসমিন তুলি জাতীয় সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়