নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা নিয়ে গঠিত আসনে মানসুরা মনোনীত

সাইফুল আলম দুলাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৯, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নেত্রকোণা এবং কিশোরগঞ্জ আসনে পূর্বধলার মেয়ে মানসুরা আক্তার বিএনপির সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হলেন।

মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহানের মেয়ে। তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের আইন বিভাগের ছাত্রী। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আজ ২০ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলটির (জোট) মনোনীত চূড়ান্ত ৩৬জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। ঘোষিত তালিকার ২৬ ক্রমিকে এই মানসুরা আক্তারের নাম রয়েছে।

জানা যায়,মানসুরা আক্তার আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের একটি মিছিলে বাংলাদেশ ছাত্রলীগ হামলা চালায়। এই হামলায় তার হাত ভেঙে যায় এবং পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ২০২৩ সালের এপ্রিল মাসেও রাজধানীতে ছাত্রলীগের হামলার শিকার হন মানসুরা আক্তার।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়