সাতক্ষীরায় খুকুমনির প্রেমের ফাঁদে ট্র্যাপিং গণধোলাইয়ে আটক এক

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০০, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরার পুরাতন এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে এক তরুণকে ট্র্যাপিং,এর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকার বাসিন্দা আদনান হোসেন (পিতা: রুহুল কুদ্দুস মোল্লা) ও তার স্ত্রী খুকুমণির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আরিজুল (পিতা: কবির মোল্লা), যার বাড়ি আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায়।

ভুক্তভোগী আরিজুলের দাবি,  দীর্ঘ চার বছর বিদেশে ছিলাম। ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে খুকুমণির সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।  এই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

গত (১৮এপ্রিল ২০২৬)রাতে খুকুমণির ডাকে পুরাতন সাতক্ষীরার একটি ভাড়া বাসায় দেখা করতে গেলে, সেখানে  পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয় । পরে কৌশলে আমাকে রাজ্জাক পার্ক এলাকায় নিয়ে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়। এসময় খুকুমণির স্বামী ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে।

তিনি বলেন আমি  কৌশলে বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে নিউ মার্কেট এলাকায় গেলে, সেখানে সুযোগ বুঝে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। এসময় অভিযুক্তদের কয়েকজন পালিয়ে গেলেও, আদনান হোসেনকে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়।

তবে এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়