তালায় উন্মুক্ত পরিবেশে প্রতিবন্ধী ভাতাভোগীদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত!
শেখ মোঃ আল আমিন তালা উপজেলা প্রতিনিধি, সাতক্ষীরা। || বিএমএফ টেলিভিশন
তালায় প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে নতুন আবেদনকৃত তালা ইউনিয়নের ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এসময় তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উপজেলা সমাজসেবা তালা ইউনিয়ন কর্মকর্তা তৌফিক ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,এমপি'র প্রতিনিধি তোয়াহিরা খাতুন ও আলমগীর হোসেন, ইউ পি সচিব,ইউ পি সদস্য, মহিলা সদস্যবৃন্দ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্তি হতে আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি। যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়।