রাঙ্গাবালীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৮, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুত্রবধূ মোসা. নাসরিন।

তিনি জানান, ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে এলে তাঁর সৎ শাশুড়ি অশ্রু বেগম ও ননদ রুনিয়া বেগম প্রধান গেটে তালা ঝুলিয়ে তাঁদের প্রবেশে বাধা দেন। ফলে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে ঈদ উদযাপন করতে হয়।

নাসরিন অভিযোগ করেন, শ্বশুর আব্দুল কাদের প্যাদা ও শাশুড়ির মৃত্যুর পর স্বামীকে সম্পত্তির ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করতেই সৎ শাশুড়ি এমন আচরণ করছেন। এ ছাড়া ননদের স্বামীর দ্বারাও তাঁরা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গত ২৫ মার্চ কাল্পনিক ঘটনা সাজিয়ে পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাঙ্গাবালী থানায় সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সৎ শাশুড়ি সেখানে অনুপস্থিত থাকেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী অশ্রু বেগম কোন মন্তব্য না করে এড়িয়ে যান।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, পারস্পারিক বিরোধ চলছে। আদালতে মামলা বিচারাধীন। আদালত থেকে নির্দেশনা অনুযায়ী ঘরের  তালা খুলে দেওয়া হয়েছে। 
 

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়