পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।
বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
পাবনার বেড়া উপজেলার সড়কের পাশে ফজলুর রহমান (৪৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২০ মার্চ ভোরে বরশিলা গ্রামের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয় টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নিহত ফজলুর রহমান বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেতে রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এবং মরদেহের পাশেই তার ব্যবহৃত রিকশাটি অক্ষত অবস্থায় পড়ে ছিল।
বেড়া থানার অফিসার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে বেড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন । তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা যায় বৃহস্পতিবার রাতে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন ফজলুর রহমান। শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।