রাঙ্গাবালীতে সমাজ কল্যান সমিতির উদ্যোগে দুস্থ ও অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
পটুয়াখালীর রাঙ্গাবালী সমাজ কল্যান সমিতির উদ্যোগে সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলার চরহালিম বাজারে সমাজ কল্যান সমিতির উদ্যোগে কয়েকশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল সিদ্ধ চাল, গুঁড়া চাল, সেমাই, চিনি, দুধ, কিশমিশ ও বাদামসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি খোকন গাজী, সাধারণ সম্পাদক কাওসার মিয়া, সিনিয়র-সহ সভাপতি বাহাদুর সিকদার,কোষাধ্যক্ষ রেজাউল ফকির ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ প্যাদাসহ সমিতির অন্যন্য নেতৃবৃন্দ।
সমিতির দুস্থ ও অসহায় সদস্যরা ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি। তারা বলেন সমাজ কল্যান সমিতি থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে অনেক আনন্দিত ।
সভাপতির বক্তব্যে খোকন গাজী বলেন পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ আর্থিক সঙ্কটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।