মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে
আশিক, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ নেত্রকোনার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের ত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন তিনি তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
লাল-সবুজের জাতীয় পতাকায় সেজে ওঠা পুরো আটপাড়া উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ।