‎বাগেরহাটের শরণখোলায় কিশোরীকে জবাই করে হত্যা, মরদেহ উদ্ধার

‎বাগেরহাট প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৬, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।


‎বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি আজিম শেখের মেয়ে।রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের সাথে থাকতো।

‎শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়