বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল দর্শক, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।”
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, এই ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।
শেষে তিনি সকলকে ঈদের আনন্দ নিরাপদে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান জানান।