আরব নেতাদের গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৪৮, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আরব নেতাদের গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইরান-সমর্থিত লেবানিজ হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা একটি সন্ত্রাসী চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে এবং একটি দলের ছয় সদস্যকে আটক করেছে। তারা রাষ্ট্রনেতাদের গুপ্তহত্যার পরিকল্পনা করছিল।

আরও বলা হয়েছে, গোষ্ঠীটি চক্রান্ত বাস্তবায়নের জন্য অন্যদের নিয়োগ করেছিল। তাদের দলে আরও ১৪ সদস্য রয়েছে। তবে তাদের আটক করা যায়নি। অভিযানের মধ্যেই কুয়েত থেকে পালিয়ে গেছে।

গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন কুয়েতি এবং ষষ্ঠজন এমন একজন কুয়েতি যার নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

কুয়েত আরও দাবি করেছে, গ্রেপ্তার সদস্যরা ‘একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার কথা’ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুরো দলটিকে আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়